জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: ৪ সেপ্টেম্বর ২০২২, রোববার পূর্ব লন্ডনের ইলফোর্ডের ক্রাউন ব্যানকুইটিং স্যুটে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে এক মিলন মেলার আয়োজন করা হয়। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাস (কোভিড ১৯) এর কারণে বিগত দুই বছর কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে এই ধরনের অনুষ্ঠান করা সম্ভব হয়নি। তাই এ বছর ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ইউকেতে কৃতিত্বের সাথে রেজাল্ট অর্জনকারী ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
‘প্রবাস থেকে মাটির টানে’ শিরোনামে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পারিবারিক এ মিলন মেলায় কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এসোসিয়েশনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, সাংবাদিক সহ উপস্থিত সকলের জন্য সমানভাবে আসন গ্রহণ ব্যবস্থা এবং খোলামেলা আলোচনা, কুশলাদী বিনিময়, সম্মাননা প্রদান কর্মসূচি সাজানো ছিলো চোখে পরার মত। সাপ্তাহিক ছুটির দিন থাকায় অনুষ্ঠানে বিভিন্ন এরিয়া থেকে পরিবার পরিজন সহ অসংখ্য প্রবাসী সিলেটি তথা কানাইঘাটবাসীর উপস্থিতি ছিলো অবাক করার মতো।
অনুষ্ঠানে ইউকেতে কৃতিত্বের সাথে রেজাল্ট অর্জনকারী ৪৫ জন শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা বলেন, ২০০৭ সালে প্রতিষ্ঠিত কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে অতীতের মতো তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে যে সুনাম অর্জন করেছে, আগামী দিনেও কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের তা অব্যাহত থাকার মানবতা এবং মমত্ববোধেরও এক দায়িত্ব শীলতার প্রতিশ্রুতিও দেন প্রবাসী কানাইঘাট বাসী। নতুন প্রজন্মের উদ্দেশ্যে মোটিভেশনাল বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি সোয়েবুর রহমান, জেনারেল সেক্রেটারি মোহাম্মদ রশিদ আহমদ, ট্রেজারার কামাল উদ্দিন, অর্গানাইজিং সেক্রেটারি মোহাম্মদ রিয়াজ উদ্দিন, প্ল্যানিং সেক্রেটারি মাসুম আহমদ, চ্যারিটি সেক্রেটারি ফাহাদ আহমেদ, এমপ্লয়মেন্ট সেক্রেটারি মোস্তফা কামাল সহ অনেকেই।
অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান আয়োজকরা। সবশেষে প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।