মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরবের জেদ্দায় প্রথম বাংলাদেশি মালিকানাধীন ডিএমসি গ্রুপের প্রতিষ্ঠান আল রাকি পলি ক্লিনিক জেদ্দার উদ্যোগে জেদ্দায় বাওয়াদী বাংলাদেশি কাপড়ের ব্যবসায়ীদের সাথে উক্ত পলি ক্লিনিকের পরিচিতি এবং প্রবাসীদের ক্লিনিকের সেবা মান উন্নয়নে লক্ষে আল রাকি পলি ক্লিনিক এর হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষজ্ঞ ডাক্তার মজিবুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্লিনিক সেবা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিএমসি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন, শাখা ব্যবস্থাপক বেলাল হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মার্কেটিং ম্যানেজার সাংবাদিক মোহাম্মদ ফিরোজ, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম টিপু, সাংবাদিক মাসুদ সেলিম, মাওলানা খেরামত আলী, ইঞ্জিনিয়ার সমরাজ, হাফেজ আহমেদ মিরন, শরিফুল ইসলাম সহ স্থানীয় প্রবাসী ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

প্রবাসীদের একটি উন্নত মানের মানসম্মত ক্লিনিক সেবা প্রদানের জন্য বিভিন্ন ধরনের পরামর্শ তুলে ধরেন, প্রধান অতিথি সব ধরনের সেবা দ্রুততার সাথে কম খরচে দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল্লাহ আল মামুন।