প্রবাস মেলা ডেস্ক: ১৪ আগস্ট ২০২২, রবিবার আমন্ত্রিত অতিথি হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সম্পাদক, স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি প্রবাস মেলা অফিস ভিজিট করেন। এসময় চা-চক্রে অংশ নিয়ে প্রবাস মেলার কলাকুশলীদের সাথে তার বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক শহীদ রাজু।
উল্লেখ্য, নিলোফার চৌধুরী মনির জন্ম জামালপুর জেলার মেলান্দহ থানায় অবস্থিত তার নানা বাড়ীতে। তার পৈতৃক বাড়ী জামালপুর সদর থানার পাথালিয়া গ্রামে। তার পিতার নাম নজরুল ইসলাম চৌধুরী ও মাতার নাম কহিনুর চৌধুরী। তারা ২ বোন ৩ ভাইয়ের মধ্যে তিনি সবার বড়। তার শৈশব-কৈশোর কাটে জামালপুর এবং ময়মনসিংহ জেলায়। তিনি জামালপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং সরকারি আশেক মাহমুদ কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে তিনি রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স পাশ করেন।

প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দিচ্ছেন পত্রিকাটির নির্বাহী সম্পাদক শহীদ রাজু।
প্রবাস মেলা’র সাথে আলাপকালে তিনি বলেন, রাজনীতি আমার আগ্রহের বিষয় ছিলোনা। কিন্তু বাবা’র রাজনীতি করার সুবাদে আমিও রাজনীতির সাথে জড়িয়ে পড়ি। আমি যখন নবম শ্রেণিতে পড়ি তখন এরশাদ ক্যু করে ক্ষমতা দখল করেন। বিষয়টি আমার তরুণ মনে বেশ আঘাত করে। তখন থেকে এরশাদ বিরোধী আন্দোলনে ধীরে ধীরে যুক্ত হয়ে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন সংগ্রামে নিজেকে নিয়োজিত করি।
ছাত্র জীবন থেকেই নিলোফার চৌধুরী মনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর রাজনীতির সাথে সম্পৃক্ত হন। একসময় তিনি ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল শাখা’র সভাপতি, কেন্দ্রিয় কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য, জাতীয় মহিলা দলের কেন্দ্রিয় সদস্য ছিলেন। তিনি ২০০৯ থেকে ২০১৪ সময়কালে বাংলাদেশ জাতীয় সংসদের সম্মানিত সংসদ সদস্য ছিলেন। সেসময় তার বক্তৃত, বিবৃতি বাংলাদেশের আপামর জনগণের মাঝে বেশ ইতিবাচক আলোড়ন তোলে। বর্তমানেও তিনি একজন টক-শো সেলিব্রেটি হিসেবে জনমানসে ব্যাপকভাবে সমাদৃত রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তার অতীত ঐতিহ্য ধরে রেখেছেন।
ব্যক্তিগত জীবনে তার ১ ছেলে ১ মেয়ের একজন দরদী মাতা। তার স্বামীর নাম আইনুল হক বাবুল।