মোস্তফা ইমরান রাজু, কুয়ালালামপুর, মালয়েশিয়া থেকে:মালয়েশিয়ায় ১৬ দলের ‘কে এম কার্গো ফুটসাল টুর্নামেন্টে’র চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচিত হয়েছে। মঙ্গলবার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতান এর পিঠাঘর রেস্টুরেন্টে আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপের আদলে তৈরি এ ট্রফি উন্মোচন করেন আয়োজক ইয়ুথ বেঙ্গল ক্লাবে’র সদস্যরা। ট্রফি উন্মোচনের পর লটারির মাধ্যমে ১৬ দলকে ৪ টি গ্রুপে ভাগ করা হয়। এসময় আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্টের সার্বিক আয়োজন ও নিয়ম কানুন পড়ে শোনান ইয়ুথ বেঙ্গল ক্লাবে’র সদস্য দুলাল আহমেদ। মোস্তফা ইমরান রাজু’র সঞ্চালনায় এসময় ১৬ দলের ক্যাপ্টেনের হাতে ট্রফি তুলে দেন টুর্নামেন্টে’র প্রধান সমন্বয়ক আলি হায়দার মিতু। ১৬ই জুলাই বিকাল ৩ টা থেকে রাত ১০ টা ও ১৭ই জুলাই রাত ৮ টা থেকে ১১ টা পর্যন্ত স্তেপাকের কেএসএল ইনডোর স্টেডিয়ামের এফ-৪ ও এফ-৫ মাঠে চলবে এ টুর্নামেন্ট। ৩১ ম্যাচের এ টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বে থাকবেন মালয়েশিয়ান রেফারি।

টুর্নামেন্টে’র এ গ্রুপে : বিডি এফসি মালয়েশিয়া, নিলাই এফসি ক্লাব, কক্সবাজার ব্রাদারস ইউনিয়ন, বিডি সেলায়েং, বি গ্রুপে; ক্লাব চিটাগং ভাইকিং, কিশোরগঞ্জ এফসি মালয়েশিয়া, ইয়াং স্টার সিলেট, সিলেট স্টার ক্লাব, সি গ্রুপে ; আইআইইউএম, ইলমা সার্ভিস গ্রুপ, বুকিত জলিল এফসি, জিওমেটিকা এফসি এবং গ্রুপ ডি তে ; কেনাংগা এফসি, কোতারায়া বেঙ্গল ক্লাব, বিডি ইয়ং স্টার, সুবাং ফ্রেন্ডস ক্লাব। প্রথম পর্বে লীগ ভিত্তিতে গ্রুপের প্রত্যেক দল একে অন্যের সঙ্গে খেলবে। তবে দ্বিতীয় পর্ব থেকে নক আউট ভিত্তিতে খেলা হবে।

টুর্নামেন্টে টাইটেল স্পন্সর হিসাবে আছে কেএম কার্গো, ট্রাভেল পার্টনার এনজেড ওয়ার্ল্ড ট্রাভেলস, ফুড পার্টনার পিঠাঘর রেস্টুরেন্ট এবং স্পন্সর হিসাবে আছে বীর মুক্তিযোদ্ধা ডা. আবুল কালাম স্পোর্টিং ক্লাব, মরজাল ও এইট স্কয়ার ফ্যাশন হাউজ। আয়োজকদের পক্ষ থেকে মাঠে এসে খেলা উপভোগে’র জন্য প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে সুশৃঙ্খলভাবে খেলায় অংশ নিতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তারা।