প্রবাস মেলা ডেস্ক: ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই) অংশীদ্বারিত্বের সাথে রাইটস এন্ড সাইট ফর চিলড্রেন (আরএসসি) এবং তরী ফাইন্ডেশন, কিশোলয় বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে একটি স্কুল ভিত্তিক সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সচেতনতা সৃষ্টি এবং সবার জন্যে অন্তভূক্তিমূলক সমাজ গঠন করা। এই রকম প্রোগ্রামের মাধ্যমে ভবিষ্যতে শিশুদের মধ্যে প্রতিবন্ধীদের উপেক্ষা করার পরিবর্তে তাদের গ্রহণযোগ্যতা সৃষ্টিতে সহায়তা করবে।

অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রতিবন্ধী অধিকার কর্মী আফিয়া কবির আনিলা। তিনি তার জীবনের তিক্ত অভিজ্ঞতা এবং সমাজ কতৃক তার উপেক্ষিত হওয়ার দিকটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। তিনি আমাদের সমাজের স্বাভাবিক মানুষদের অসদাচরণ ও নেতিবাচক মানসিকতা দূর করতে সকল তরুণ শিক্ষার্থীদের আন্তরিকভাবে অনুরোধ জানান।
ডিসিআই- এর প্রতিষ্ঠাতা ড: এহসান হক উক্ত অনুষ্ঠানে উপস্থিত হয়ে বলেন, “ বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা আমাদের অথবা আমাদের সমাজের জন্য কোন বোঝা হতে পারে না। সঠিক শিক্ষা, প্রশিক্ষণ, দিক নির্দেশনা এবং অনুপ্রেরণার মাধ্যমে তাদের দক্ষ মানব সম্পদে পরিণত করা সম্ভব। তবে তাদের জীবনের প্রতিটি সেক্টরে ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। আমাদের সমাজের পাশাপাশি তরুণ সমাজের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ডিসিআই ও তরী ফাউন্ডেশন একত্রিত হয়ে কাজ করছে”।
এছাড়াও কিশোলয় বালিকা উচ্চ বিদ্যালয়- এর শিক্ষকবৃন্দ, ডিসিআই-আরএসসি ও তরী ফাউন্ডেশনের কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কিশোলয় স্কুলের ছাত্রীদের নিয়ে অনুষ্ঠানটি পরিপূর্ণ ছিল।