রনি মোহাম্মদ, লিসবন, পর্তুগাল প্রতিনিধি: পর্তুগালের প্রবাসী বাংলাদেশিদের সুপরিচিত এবং পর্তুগাল সরকারের অনুমোদিত সংগঠন ‘কমিউনিদাদ রিলেজিয়েসাও কলতুরাল ইসলামিকা ইন পর্তুগালের (CRCIPT)’ আয়োজনে লিসবনের বাঙালি অধ্যুসিত মাতৃ মনিজের ফুড গাডেন রেষ্টুরেন্টে স্থানীয় প্রবাসী সাংবাদিক ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
CRCIPT’র সংগঠনের সভাপতি আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ্র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মোস্তাফিজুর রহমানের পরিচালনায় শুরুতে ইসলামিক সংগীত পরিবেশন করেন প্রবাসী সংগীত শিল্পী সোহেল এবং আদনান।

ইফতার পূর্বে রমজানের তাৎপর্য এবং কমিউনিটির বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বায়তুল মোকাররম জামে মসজিদ লিসবনের সভাপতি তসলিম উদ্দিন রানা, মার্তিম মনিজ জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মোশারফ হোসাইন, সেক্রেটারী শাজেদুল আলম, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি ফরিদ আহমাদ পাটোয়ারী, প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ, সাধারণ সম্পাদক রাসেল আহম্মদ, ব্যবসায়ী আবদুল ওয়াহিদ পারভেজ, বাংলাদেশ ইয়ুথ এসোসিয়েশন অব পর্তুগাল এর সভাপতি রুবেল আহমদ, এস এম জাবেদ সরকার, শমাসুল ইসলাম প্রমুখ।
সংগঠনের সভাপতি তার বক্তব্যে CRCIPT’র বিগত সময়ের এবং করোনা মহামারি চলাকালীন লিসবনের বিভিন্ন মানব কল্যাণমুখী কার্যক্রম গুলো তুলে ধরেন এবং ইসলামের আলোকে পর্তুগাল সরকারের নিয়ম নীতি মেনে মানবতার কল্যাণে প্রবাসের বুকে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে কমিউনিটির সকলে সহযোগিতায় এগিয়ে নিয়ে যাবে এমনটি প্রত্যাশা কামনা করেন।
এছাড়াও ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির প্রবীণ ব্যক্তি কবি মোরশেদ কমল, শোয়েব মিয়া, মো: লাবলু, মো: রিপন, মোহাম্মদ শাহীন, সাংবাদিক জহিরুল ইসলাম মুন, তারিকুল আহসান আশিক, আনোয়ার এইচ খান ফাহিম, এনামুল হক প্রমুখ।

সবশেষে ইফতারের পূর্বে পর্তুগালে বসবাসরত সকল প্রবাসী এবং বাংলাদেশ সহ সকল বিশ্ব মুসলিম উম্মাহ’র সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত দোয়া পরিচালনা করেন মাতৃ মনিজ জামে মসজিদের ইমাম মাওলানা হাফেজ আলা উদ্দিন।