ক ম জামাল উদ্দীন, চট্টগ্রাম থেকে : সারাহ-হাবিব দারুল কলম মাদ্রাসা ও হেফজখানার ব্যবস্থাপনায় পবিত্র রমজানের গুরুত্ব শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল ১১ এপ্রিল ২০২২ পশ্চিম রাউজান মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূদুর লন্ডন থেকে আগত সারাহ-হাবিব ট্রাস্টের ও দারুল কলম হেফজখানা ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আন্তর্জাতিক সাহিত্য সংগঠন ‘কলম একাডেমি লন্ডন’ এর প্রতিষ্ঠাতা পরিচালক সাহিত্যের বাতিঘর খ্যাত প্রফেসর নজরুল ইসলাম হাবিবী। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাদ্রাসা পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রুবায়েত আমিন অর্ণব। উপস্থিত ছিলেন কলম একাডেমি লন্ডনের অঙ্গ সংগঠন “কলম সাংবাদিক ইউনিট ” এর আহবায়ক ক ম জামাল উদ্দীন ও মাদ্রাসার শিক্ষক হাফেজ মুহাম্মদ ইমতিয়াজ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, মানুষ মারা যাওয়ার পর মানুষের কর্ম শেষ হয়ে গেলেও কিছু কিছু কারণে কতগুলো মানুষের পূণ্যের রাস্তা অব্যাহত থাকে এর একটি হল স্থায়ী সৎ কর্ম তথা মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করা এবং সৎ সন্তান তৈরী করে দুনিয়ায় রেখে যাওয়া যারা আপন মা-বাবা ও আত্মীয় স্বজনদের জন্য দোয়া করবে। তাই আমি সৎসাহসিকতার স্বীকৃতিস্বরূপ এই মাদ্রাসা প্রতিষ্ঠা করতে পারার জন্য প্রথমেই মহান আল্লাহর নিকট কায়মনোবাক্যে শোকরিয়া আদায় করছি এবং আমার পরিবার পরিজন সহ যাঁদের সহযোগিতায় আমি এত দূর এগিয়ে এসেছি তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

তিনি অভিবাবকদের উদ্দেশ্য বলেন, আপনারা এখানে পবিত্র কুরআন শিক্ষা ও হেফজ করার জন্য আপনাদের সন্তান দিয়েছেন এ জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আপনার সন্তানের পড়াশোনার উন্নতির জন্য আমি আপনাদেরও সহযোগিতা কামনা করছি। আপনারাও সার্বক্ষণিক খবরা-খবর নিবেন। অদূর ভবিষ্যতে এই মাদ্রাসা আরো বৃহৎ পরিসরে গড়ে উঠবে। সভাপতির সমাপনী বক্তব্য ও দোয়ার মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।