রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের আনোয়ারা বেশ কয়েকটি সেচ্ছাসেবী সংগঠন ইতিমধ্যে গরীব, দরিদ্র, হত-দরিদ্রের পাশে দাড়িয়ে সুনাম অর্জন করেছে আলোচিত এক সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতি।
প্রতিবারের ন্যায় ৯ এপ্রিল ২০২২ শনিবার এবারো উক্ত সংগঠনের উদ্যেগে এবং প্রবাসী ডা. এনামুল হক ছবুর, মিসেস ইদ্রিস ছবুর, প্রকৌশলী শফিউল আজম মুন্না, সাঈদ সুলতান, ঈসমাইল কবির, মিসেস হাজেরা নুর, মাহামুদুল হক, জাহাঙ্গীর রহমান, নুরুল আবচার এর সহযোগিতায় অসহায় ও হত-দরিদ্র ৩০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

এসময় উপস্হিত ছিলেন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নুরুল হক আমিরী, সহ-সভাপতি এয়ার মুহাম্মদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ- সম্পাদক নুরুল আবচার, দপ্তর সম্পাদক মনজুর আলম, সহ-সম্পাদক ইমরান, সদস্য ইমন, রায়হান, ইমন জুবায়েদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাসুদ করিম প্রমুখ।