জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: লন্ডনের দর্শক নন্দিত আইঅন টিভি’র প্রোগ্রামে অংশ নেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনক চাঁপা। আরও বেশ কয়েকজন নামকরা কণ্ঠশিল্পী উক্ত প্রোগ্রামে অংশগ্রহণ করেন।

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আইঅন টিভি ১৪ মার্চ যুক্তরাজ্যের বার্মিংহাম শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উক্ত অনুষ্ঠানে সংবাদ সংগ্রহে নিয়োজিত ছিলেন আইঅন টিভি’র প্রতিনিধি এবং প্রবাস মেলা’র লন্ডন প্রতিনিধি জাহাঙ্গীর আলম শিকদার।

অনুষ্ঠানের ব্রেক টাইমে তিনি শিল্পীদের হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন। সঙ্গীতশিল্পী কনক চাঁপা, কালা মিয়া, সাব্বির, রাশেদ রানা প্রবাস মেলা হাতে পেয়ে এর ভূয়সী প্রশংসা করেন এবং প্রবাসীদেরকে নিয়ে বাংলাদেশ থেকে এরকম একটি পত্রিকা প্রকাশ করার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।