অসীম বিকাশ বড়ুয়া,দক্ষিণ কোরিয়া থেকে: মহান স্বাধীনতা দিবস ২০২২ উপলক্ষে দক্ষিণ কোরিয়া আওয়ামীলীগের আলোচনা সভা ও দলীয় উম্মুক্ত সভার আয়োজন করা হয়।
২৭ মার্চ ২০২২, রবিবার দুপুর ১২টায় সিউলের ফরেনার্স সেন্টারে উক্ত সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং লাল সবুজের পতাকা আনতে যারা জীবন উৎসর্গ করেছেন এবং যেসব মা-বোনদের ইজ্জত হারিয়েছেন সবার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পরে উম্মুক্ত আলোচনা সভায় দক্ষিণ কোরিয়ায় আওয়ামীলীগের দীর্ঘদিন ধরে তিনটি কমিটি থাকায় সিনিয়র নেতাদের মধ্যে থেকে জনাব রফিকুল ইসলাম ভুট্টো এবং মোফাজ্জেল হোসেন রনো তিনটি কমিটিকে একত্রিত করে উন্মুক্ত আলোচনা সভায় মিলিত হন। তিনটি কমিটির সবাই আওয়ামী লীগের একই ছায়াতলে আসতে আগ্রহ প্রকাশ করেন।
উক্ত সভায় সকল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে কমিটি বিলুপ্ত ঘোষণা করতে চাইলে একটি কমিটির সভাপতির অনুপস্থিতির কারণে আপাতত স্থগিত রাখা হয়। যুবলীগের সভাপতি মনেয়ার হোসেন মানিক, সভাপতি মো: মতিন সহ সকল নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে এপ্রিলের ২৪ তারিখে সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে একটি নতুন কমিটি করার জন্য সকলে অঙ্গীকারবদ্ধ ও একাত্মতা ঘোষণা করেন।
পরিশেষে সবাই একাগ্রচিত্তে এপ্রিলের ২৪ তারিখ নতুন কমিটি করার প্রস্তাব মেনে নিয়ে আলোচনা সভার মুলতবি ঘোষণা করা হয়।