প্রবাস মেলা ডেস্ক: ডিসট্রেসড চিলড্রেন এন্ড ইনফ্যান্টস ইন্টারন্যাশনাল (ডিসিআই)- এর পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এক মনোমুদ্ধকর সঙ্গীতানুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। বাংলাদেশি পপগুরু আজম খানের ৭২তম জন্মদিন উদযাপন উপলক্ষ্যে আগামী ১ এপ্রিল ২০২২, শুক্রবার সন্ধ্যা ৭.০০ টা (বাংলাদেশি সময়) এবং সকাল ৯.০০টায় (আমেরিকা সময়) ডিসিআই- এর অনলাইন পেইজে উক্ত অনুষ্ঠানটি সম্প্রচারিত হবে।
এই সঙ্গীতানুষ্ঠানের মূল লক্ষ হল সুবিধাবঞ্চিত শিশুদের সাহায্যে ডিসিআই- এর মিশনের প্রতি আজন খানের সমর্থনকে যথার্থ সম্মান প্রদর্শন করা এবং সে সাথে শিশু অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টি ও বিশ্বব্যাপি শিশুশ্রম প্রতিরোধ করা। ডিসিআই গুডউইল অ্যাম্বাসেডর, প্রখ্যাত সঙ্গিত শিল্পী সাবিনা ইয়াসমিন এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আছেন।
উক্ত অনুষ্ঠানটি ডিসিআই-এর সান চাইল্ড ব্যান্ডের সাথে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হবে। এই সঙ্গীতানুষ্ঠানে আইএফআইসি ব্যাংক লি: স্পন্সর হিসেবে সহায়তা প্রদান করছেন।