রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: বঙ্গবন্ধু ফাউন্ডেশন ফ্রান্স শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়। ২০ মার্চ ২০২২, রবিবার ফ্রান্সের রাজধানী পেনিসের স্থানে একটি হলরুমে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
সংগঠনটির সভাপতি শাহজাহান শাহী এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলফু মিয়া এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স শাখার আহ্বায়ক সুনাম উদ্দিন খালিক। অনুষ্ঠানের শুরুতে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির সহ-সভাপতি অধীর সূত্রধর, জুয়েল আহমেদ, শাহ আলম, শাকিল সরকার, মহানগরের সভাপতি সহিদ মিয়া।

বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করেন এবং তার আদর্শ কে লালন করার জন্য সবাইকে আহ্বান জানান। এসময় সিনিয়র নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ ফ্রান্স শাখা এর আহবায়ক কমিটির সদস্য নুরুল আবেদিন, হাসান সিরাজ, আকিল ইব্রাহিম, জহিরুল হক, শামসুল হক, নজরুল ইসলাম চৌধুরী, আমির খান হাজারী জাফর ইকবাল ড. সাইমা সহ আরো অনেকে।
পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্য দোয়া চাই মোনাজাত করা হয়। সর্বশেষ কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সভাপতি ঘোষণা করা হয়।