প্রবাস মেলা আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন মস্কোর সাথে আলোচনা ফলপ্রসূ হতে আরও সময় লাগবে। তবে আলোচনা শুরু হওয়াকে বাস্তবসম্মত ও ইতিবাচক বলে মনে করছেন তিনি। জেলেনস্কি এক ফেইসবুক ভিডিও ভাষণে বলেন, রাশিয়ার বিরুদ্ধে জয়ের জন্য বর্তমানে জুমের মাধ্যমে আলোচনারত প্রতিনিধি দলসহ সব ইউক্রেনীয় নাগরিকদের কাজ করতে হবে।
১৬ মার্চ ২০২২ ভিডিও লিঙ্কের মাধ্যমে রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে ইউক্রেনের প্রতিনিধিদের আলোচনার কথা রয়েছে। ইউক্রেন নেটোতে যোগ দেবে না, ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার জেলেনস্কিকে এমনটি স্বীকার করে নিয়েছেন বলে জানিয়েছে বিবিসি।
আলচনার মধ্যেও রাশিয়া ইউক্রেনে হামলা অব্যাহত রেখেছে। একের পর এক নানামুখী হামলায় কেঁপে উঠছে কিয়েভ। হাজার হাজার ইউক্রেনীয় নাগরিক দেশ ছেড়ে পালাচ্ছে। ১৫ মার্চ ২০২২ অন্তত ২৯ হাজার ইউক্রেনিয় মানবিক করিডোর ব্যবহার করে মারিওপল ছেড়েছে।
ইউক্রেন নেটো সামরিক জোটে যোগ দেয়ার ইচ্ছা ত্যাগ করুক, এমন সিদ্ধান্ত নেয়ার জন্য রাশিয়া দেশটির ওপর অনবরত চাপ সৃষ্টি করে চলছে। ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদী প্রদেশ দোনেৎস্ক ও লুহানস্ককে স্বাধীন হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং ক্রিমিয়াকে নিজেদের ভূখণ্ডের অন্তর্ভুক্ত করে নিয়েছে।
এদিকে, ইউক্রেনে আরো এক বিলিয়ন ডলারের সামরিক সহায়তা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। রাশিয়া ইউক্রেন বৈঠকআজও চলবে । প্রেসিডেন্ট জো বাইডেন আগামী সপ্তাহে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়ন সম্মেলনে যোগ দিতে ব্রাসেলস যাবেন। ইউক্রেনে যুদ্ধ শুরুর পর এটাই হবে বাইডেনের প্রথম ইউরোপ সফর।
আবার, যুদ্ধের মধ্যেই পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভানিয়ার তিন প্রধানমন্ত্রী কিয়েভ সফরে গেছেন। ১৫ মার্চ ২০২২ মঙ্গলবার আল জাজিরার খবরে বলা হয়, ট্রেনে করে তারা কিয়েভে পৌঁছেছেন। তারা দেখা করেছেন প্রেসিডেন্ট জেলনস্কির সাথে। অন্যদিকে, রাশিয়ার ওপর দেয়া নিষেধাজ্ঞার নেতিবাচক প্রভাব ইউরোপের পুরো অর্থনীতিতে পড়বে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য প্রধান।