রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ১২ মার্চ ২০২২, শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে অল ইউরোপীয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র সদর দফতরে সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার ডক্টর জয়নুল আবেদিন এর সভাপতিত্বে, মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ইনুর পরিচালনায়, নির্বাহী কমিটির ২০তম সভা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংগঠন এর বি,সি,সি,আই এর সাথে আয়েবার দ্বি-পাক্ষিক চুক্তি নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ফখরুল আকম সেলিম ও বাংলাদেশ কোঅর্ডিনোটর এডভোকেট তানবীর সিদ্দিকী ৷ আয়েবার বিগত দিনের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন- সহ সভাপতি ডাক্তার জিন্নুরাইন জায়গীরদার, আহমেদ ফিরোজ ও মাহারুল ইসলাম মিন্টু৷

আগামীতে ইউরোপ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক বৃদ্ধি সুদুর প্রসারের কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক শরিফ আল মমিন, বিজনেস এফেয়ার্স সম্পাদক সুভ্রত ভট্টাচার্য শুভ, সদস্য তাপস বড়ুয়া রিপন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমদাদুল হক স্বপন সহ প্রমূখ সদস্য
মিটিংয়ে আইবা এর ২০২২ সালের সম্মেলন নিয়ে আলোচনা হয়। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরে হতে পারে আবার সম্মেলন। এছাড়া সংগঠনের পক্ষ থেকে বলা হয় আমরা সবসময়ই প্রবাসীদের সমস্যা সমাধানের লক্ষ্যে নিয়ে কাজ করছি। এখন যে যেগুলো নিয়ে আমরা কাজ করছি তা হচ্ছে প্রবাসীরা যেন দ্রুত ই-পাসপোর্ট পায়, বাংলাদেশের ভোটার আইডি কার্ড, স্মার্ট কার্ড প্রবাস থেকে যেন সংগ্রহ করতে পারে। বাংলাদেশের প্রবাসীদের সম্পত্তি নিরাপত্তা যেন পাই। এছাড়া বিভিন্ন বিষয় নিয়ে কাজ করছেন সংগঠনটি।