প্রবাস মেলা ডেস্ক: ২ মার্চ ২০২২, বুধবার প্রবাস মেলা অফিসে অতিথি ছিলেন অভিনেত্রী সারা জেরিন। প্রবাস মেলার কলা-কুশীলবদের সাথে আড্ডা, চা-চক্র এর ফাঁকে ফাঁকে তিনি বলছিলেন তার অভিনয় জীবনের কথা। আড্ডার এক ফাঁকে তার হাতে প্রবাস মেলা’র সৌজন্য কপি তুলে দেন পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদ রাজু । সারা জেরিন এখন অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
উল্লেখ্য, গুণী এই অভিনেত্রী জাকির হোসেন রাজু পরিচালিত ‘জ্বী হুজুর’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন। এরপর শাহীন সুমন পরিচালিত ‘অন্য রকম ভালোবাসা’, রাজু চৌধুরি পারিচালিত ‘রোমিও ২০১৩’, এ.জে. রানা পরিচালিত ‘তোমার জন্য মন কাঁদে’। মুক্তির অপেক্ষায় আছে ‘হিটার’ ‘নিশ্চুপ ভালোবাসা’ নামের ২টি সিনেমা।
এছাড়াও তিনি বেশ কিছু দর্শকপ্রিয় টিভি নাটকেও অভিনয় করেছেন। সেগুলোর মধ্যে আড়াল, ঘাপলা, সরি, আজহার গাজী উল্লেখযোগ্য।
সারা জেরিনের স্বামী মাকসুদ আহমেদ আকাশ ইভেন্ট ম্যানেজম্যান্ট এর ব্যবসা করেন। এই দম্পতির ২ বছরের একটি ছেলে সন্তান আছে।