প্রবাস মেলা ডেস্ক: ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সামরিক সংঘর্ষে সৈন্যদের পাশাপাশি বেসরকারি মানুষ মারা গেছেন। ইউক্রেনে বসবাস করা প্রবাসীরা নিয়মিত দেশটি ত্যাগ করছেন। তবে বিভিন্ন কারণে যেসব প্রবাসী ইউক্রেন ছাড়তে পারছেন না তারা নিরাপদ স্থানে থাকার চেষ্টা করছেন। এই সংঘর্ষে ইউক্রেনে অবস্থান করা ভারতীয় এক শিক্ষার্থী রুশ হামলায় নিহত হয়েছেন।
১ মার্চ ২০২২, মঙ্গলবার বোমা বিস্ফোরণে ভারতীয় শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শিক্ষার্থী নবীন শেখারাপ্পা জ্ঞানগউধর ছিলেন উত্তর কর্নাটকের বাসিন্দা। নবীন মেডিকেল কলেজের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে দোকানের লাইনে দাঁড়িয়ে ছিলেন নবীন। সেই মুহূর্তেই ওই জায়গায় রুশ বোমা এসে পড়ে। এতে তার মৃত্যু হয়।
#BREAKING Russia hits Ukrainian civilians in Kharkiv #Kharkhiv #Kharkov #Ukraine #Russia
— ILKHA (@IlkhaAgency) March 1, 2022
Civilian casualties have been reported after Russian forces carried out a missile attack on the city’s administration on central square. pic.twitter.com/QfEEGWFf17
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি একটি টুইট বার্তায় জানান, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আজ সকালে খারকিভে বিস্ফোরণের ফলে একজন ভারতীয় শিক্ষার্থী নিহত হয়েছেন। মন্ত্রণালয় তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছে। আমরা পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা জানাই।
ভারতীয়দের ইতিমধ্যেই সুরক্ষিতভাবে ইউক্রেন থেকে বাইরে বের করে আনার দাবি জানিয়েছে ভারত। ভারতের তরফ থেকে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। ইউক্রেনে এখনও প্রায় হাজারের বেশি ভারতীয় শিক্ষার্থী আটকে পড়েছেন।
রুশ হামলার ভিডিওতে দেখা যায় বিস্ফোরণের প্রাবল্যে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। এই হামলার একটু পরেই একাধিক মৃত্যুর খবর দিয়েছে ইউক্রেন প্রশাসন। তাদের দাবি, চার দিক থেকে ইউক্রেনকে আক্রমণ করা রুশ সেনার লক্ষ্য এখন দেশের প্রশাসনিক ভবনগুলোতে। একে একে সরকারি ভবনে হামলা করছে রুশ সেনারা।
সূত্র: আনন্দবাজার পত্রিকা