রানা সাত্তার, চট্টগ্রাম প্রতিনিধি: ১৩ ফেব্রুয়ারি ২০২২, রবিবার রাতে চট্টগ্রামের আনোয়ারায় নবজাতক কন্যাসন্তান ভূমিষ্ঠ হওয়ার ঘণ্টাখানেক পর তাকে হাসপাতালে রেখে পালাল গর্ভধারনী মা।
বাঁশখালী উপজেলার সাধনপুর থেকে এক প্রসূতি ব্যথা নিয়ে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার সময় মাঝপথেই ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয় বলে জানা যায়। আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার পর নবজাতকের সেবায় এগিয়ে আসেন কর্মরত নার্সরা । পরে কন্যা সন্তানকে রেখে পালিয়ে যায় মা বিলকিস আক্তার।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং ইনচার্জ জানান- রাতে বাঁশখালী থেকে নবজাতক সহ এক প্রসূতি মহিলা আসে নার্সরা তার প্রসব পরবর্তী পরিচর্যা করে দেন। কিছুক্ষণ পর ওই মহিলা নবজাতকটিকে মেরে ফেলতে চাইলে নার্সরা তার কাছ থেকে কন্যা শিশুটিকে উদ্ধার করে।
সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হলে তিনি সাথে সাথে গিয়ে বাচ্চাকে কোলে নেয়, আদর করেন। বর্তমানে নবজাতকটি স্বাস্থ্য কমপ্লেক্সের হেফাজতে রয়েছে।
এবিষয়ে ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, হঠাৎ শুনতে পেলাম এরকম একটি নবজাতককে হাসপাতালে রেখে মা কোথায় চলে গেছে। বিবেকের তাড়নায় আমি শিশুটিকে আমার কাছে নিয়ে আসি। বর্তমানে শিশুটি সমাজসেবা অধিদফতরের কাছে রয়েছে। কেউ যদি তার পরিবারের খোজ পেলে জানাতে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করা হয়েছে। খোজ না পেলে কেও যদি দত্তক নিতে ইচ্ছুক হয় তাকে দত্তক দেওয়া হবেও জানিয়েছেন ইউএনও।