আবুল কালাম আজাদ, সিডনি, অস্ট্রেলিয়া প্রতিনিধি: বাঙালি সংস্কৃতির সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে বসন্ত উৎসব। প্রাচীনকাল থেকে বাংলা বছরের সর্বশেষ ঋতু বসন্তকে বরণ করে নেওয়া হয় বিভিন্ন আচার ও অনুষ্ঠানের মাধ্যমে।
নবধারা এসোসিয়েশন ‘বসন্ত বাতাসে’ এর ব্যানারে ফাল্গুন উৎসব উদযাপন করে সিডনির ওয়ালী পার্কের হরিজন থিয়েটারে।

আবুল কালাম আজাদ খোকনের সভাপতিত্বে অনুষ্ঠান সূচনা করেন আবিদা সুলতানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্যান্টারবারি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর কার্ল সালেহ।

মেয়েরা হলুদ শাড়ি ও ছেলেরা পান্জাবী পরে আনন্দের ক্ষণটুকু লালন করে। বসন্ত উৎসবের গান পরিবেশন করেন স্থানীয় শিল্পী নিতু। বাচ্চাদের খেলা ও পুরষ্কারের আয়োজন ছিল। রঙ্গিন ফটো সেশন ও ডিনার শেষে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।