সিকদার গিয়াসউদ্দিন: ৪ ফেব্রুয়ারি ২০২২, শুক্রবার রামু, কক্সবাজার-এ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ওয়াকফ প্রশাসন কর্তৃক অনুমোদিত দানবীর ‘মনচুর আলী ওয়াকফ এষ্টেট’য়ের পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সদ্য নিযুক্ত কমিটির আহ্ববায়ক এস এম গিয়াস উদ্দিনের সভাপতিত্বে প্রথমে মওলানা রেজাউল করিম দানবীর মনচুর আলী সিকদারসহ তৎপরবর্তী প্রয়াত প্রজন্মের সকলের পবিত্র রুহের মাগফেরাত কামনা করেন। দোয়া পরিচালনা শেষে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন যথাক্রমে সহ আহ্ববায়ক শাহনেওয়াজ শাহীন ও মুতওয়াল্লী, সদস্য সচিব এস এম মুহিব্বুল্লাহ। অতঃপর মনচুর আলী সিকদার পরিবার ও কক্সবাজারের কৃতি সন্তান এস এম নাজিমুদ্দিনের পরিচালনায় যথাক্রমে বক্তব্য রাখেন মো: মাইমুনুর রশীদ, সরওয়ার কামাল সোহেল, মো: মাশেকুর রহমান (ইউ পি সদস্য),মওলানা রেজাউল করিম, মো: কামরুজ্জামান, খালেদ নেওয়াজ আবু, এম আর ছিদ্দিকী, মো: মোহছেন শরীফ ও মফিজুল হক।
সভায় সর্ব সম্মতিতে ধারাবাহিকভাবে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহিত হয়:
১) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সদাশয় ওয়াকফ প্রশাসনের অনুমোদনের উপর ভিত্তি করে অদূর ভবিষ্যতে মনচুর আলী সিকদার ওয়াকফ এষ্টেটের পরিচালনায় জনস্বার্থে একটি কলেজ, জাতীয় ও আন্তর্জাতিক মানের একটি হাসপাতাল স্থাপনের উপর ব্যাপক গুরুত্ব আরোপ করা হয় এবং সর্বসম্মতিতে প্রস্তাবাকারে মতামত জানানোর মাধ্যমে সিদ্ধান্ত গৃহিত হয়।
২) সরওয়ার কামাল সোহেল, মো: দিদারুল হক, মো: মাশেকুর রহমান (ইউ পি সদস্য) মো: মুহছেন শরীফ, এম আর ছিদ্দিকী, খালেদ নেওয়াজ আবুকে নিয়ে সর্বসম্মতিতে সমাজকল্যাণ উপ কমিটি গঠন করা হয়।
৩) সর্বসম্মতিতে কাজের সুবিধার্থে মফিজুল হক ও মো: শোয়েব উল্লাহকে সদস্য হিসাবে কো-অপ্ট করা হয়।
৪) শাহনেওয়াজ শাহীন, এস এম মুহিব্বুল্লাহ, মাইমুনুর রশীদ ও মো: শোয়েব উল্লাহকে অদূর ভবিষ্যতে প্রয়োজন দেখা দিলে সর্বসম্মতিতে মামলা পরিচালনা করার দায়িত্ব অর্পন করা হয়।
৫) জরুরী ভিত্তিতে জনস্বার্থে একান্ত প্রয়োজন সাপেক্ষে আহ্ববায়ক, আহ্ববায়কের অনুপস্থিতিতে সহ-আহ্বাবায়ক ও মুতওয়াল্লী/সদস্যসচিব কেবলমাত্র দশ হাজার টাকা খরচ করিতে পারিবেন। যথাসম্ভব অতিদ্রুত ব্যয়কৃত অর্থের হিসাব কমিটির সকল সদস্যদের দিতে বাধ্য থাকিবেন। জনস্বার্থে বিশেষ কর্মসাধন জরুরী হলে দশ হাজার এক টাকা ও তদুর্ধ্ব খরচের বিষয়টি অবশ্যই কমিটির সকল সদস্যদের কিংবা দুই তৃতীয়াংশ সদস্যদের অনুমোদনের ব্যবস্থা নিশ্চিতকরণ সাপেক্ষে ব্যয়ের জন্য সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৬) মো: দিদারুল হক, খালেদ নেওয়াজ আবু, মাহফুজুর রহমান (এম আর) ছিদ্দিকী ও মফিজুল হককে নিয়ে জমিজমা লাগিয়ত কমিটি গঠনের সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৭) এস এম নাজিমুদ্দিন, সরওয়ার কামাল সোহেল, মো: মাশেকুর রহমান (ইউ পি সদস্য), মো: কামরুজ্জামান এবং মওলানা রেজাউল করিমকে নিয়ে বিভিন্ন পরিকল্পনা ও নীতিমালা গ্রহণ করার সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
৮) সর্বশেষে সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে ব্যাংক একাউন্ট সংরক্ষণ ও সার্বিক দেখাশুনা এবং সকল কার্যকরী কর্ম সম্পাদনের নিমিত্তে যথাক্রমে আহ্ববায়ক, আহ্ববায়কের অনুপস্থিতিতে সহ-আহ্ববায়ক এবং মুতওয়াল্লী/সদস্য সচিবকে সিগনেটরী হিসাবে সকল দায়িত্ব অর্পণ করা হয়।
সিদ্ধান্তসমূহ গ্রহণ শেষ হলে মো: মোহছেন শরীফ ওয়াকফ কমিটির সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন। উল্লেখ্য যে, সভার অনুপস্থিত সদস্য সরওয়ার কামাল (সাবেক ইউ পি সদস্য) টেলিফোনে সভাপতিকে সকল সিদ্ধান্তের সাথে ঐক্যমত নিশ্চিত করেন। অতঃপর সভার সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।