প্রবাস মেলা ডেস্ক: টাকা দিয়ে ভোট কেনার অভিযোগ প্রমাণ হওয়ায় জায়েদ খানের সম্পাদক পদ বাতিল ঘোষণা করে বিনা প্রতিদ্বন্দিতায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করা হলো নিপুণকে। ৫ ফেব্রুয়ারি ২০২২, শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে এমনটাই ঘোষণা করেন নির্বাচনের আপিল বোর্ডের প্রধান সোহানুর রহমান সোহান।
একই অভিযোগে নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত সদস্য চুন্নুর প্রার্থিতাও বাতিল করা হয়। আর সেই পদে বিজয়ী ঘোষণা করা হয় নাদির খানকে।
সোহান জানান, ৬ ফেব্রুয়ারি ২০২২, রবিবার এই বিষয়ে আরও বিস্তারিত জানানো হবে সংবাদ সম্মেলন করে।