আনোয়ার হোসেন মামুন, দোহা, কাতার প্রতিনিধি: করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় কাতারে শিথিল হচ্ছে বিধিনিষেধ। খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ থেকে শুরু করে শপিংমল ও পর্যটন কেন্দ্র। কাতার সরকারের এমন সিদ্ধান্ত স্বস্তি ফিরেছে প্রবাসীদের মধ্যে। বিধিনিষেধ শিথিল হলেও মানতে হবে স্বাস্থ্যবিধি। বাইরে মান্যতামূলক পরতে হবে মাস্ক।
গত মাসে কাতারে হঠাৎ করে বাড়তে থাকে করোনা সংক্রমণ। পরিস্থিতি নিয়ন্ত্রণে জারি করা হয় কঠোর বিধিনিষেধ। বন্ধ করে দেওয়া হয় সরকারি বেসরকারি বহু প্রতিষ্ঠান।
দীর্ঘ এক মাস সংক্রমণ কমতে শুরু করায় ধীরে ধীরে শিথিল করা হচ্ছে বিধিনিষেধ। খুলে দেওয়া হয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠান শুরু করে শপিংমল, পর্যটনসহ সবকিছু। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় স্বস্তি নেমেছে প্রবাসী ব্যবসায়ীদের মধ্যে।
বিধিনিষেধ শিথিল করা হলেও ঘরের বাইরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কাতারে এরইমধ্যে শতভাগ মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দিয়েছে সরকার। চলছে গণহারে বুস্টার ডোজ প্রয়োগ। দেশটিতে গত একদিনে করোনায় মারা না গেলেও নতুন করে আক্রান্ত হয়েছেন দেড় হাজার মানুষ।