হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশন (ইউএসএ) ইনক এর সম্মানীত উপদেষ্টা এবং World Human Rights Development, USA এর সভাপতি, বিশিষ্ট কমিউনিটি এ্যাকটিভিষ্ট ও রিপাবলিকান পার্টি লিডার শাহ্ শহীদুল হক (সাঈদ) এর মাতা আলহাজ্ব মরহূমা আনজুমান আরা বেগম এর রূহের মাগফেরাত উপলক্ষে ২৩ জানুয়ারি ২০২২বাদ মাগরিব ৬২-০১ ৩৯ এভিনিউতে অবস্থিত উড্সাইড জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মসজিদের ইমাম হেলাল উদ্দিন ও অতিথি ইমাম কাজী কায়্যুম যৌথভাবে দোয়া ও মিলাদ পরিচালনা করেন। এছাড়াও বিশিষ্ট কমিউনিটি একটিভিস্ট ও রিপাবলিকান নেতা জেবিবিএ এর নব নির্বাচিত সভাপতি গিয়াস আহমেদ, মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের উপদেষ্টা জনাব নাজমুল আলম শ্যামল, মুন্সিগঞ্জ বিক্রমপুর এসোসিয়েশনের সাবেক দুই সভাপতি মহীউদ্দিন দেওয়ান ও শাহাদাত হোসেন, বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রূহুল আমিন সিদ্দিকী, ওয়ার্ল্ড হিউম্যান রাইট্স ডেভলপমেন্টের সাধারণ সম্পাদক আব্দুল কাদীর, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম জয়, মুসলিম মোল্লা ও মানিক বাবু সহ প্রায় ৫০ জন মেহমান উক্ত মিলাদ মাহফিলে যোগদান করেন।
মাহফিল শেষে তাবারক বিতরণ করা হয়। প্রকাশ থাকে যে, গত ১০ জানুয়ারি ২০২২, শুক্রবার দিবাগত রাত ১২:৩০ মিনিটে ঢাকার উত্তরার নিজস্ব বাসভবনে ৯০ বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মরহূমার সন্তান শাহ্ শহীদুল হক (সাঈদ) সকলের নিকট মরহূমার জন্য দোয়াপ্রার্থী।