প্রবাস মেলা ডেস্ক: ৬ জানুয়ারি ২০২২, বৃহস্পতিবার দুপুর ১২টায় ছৈলা হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার আয়োজনে গুণীজন সংবর্ধনা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ছৈলা হাফিজিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল বারিকের সভাপতিত্বে ও অত্র মাদ্রাসার সুপার মুফতী মাওলানা এখলাছুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় প্রথমে কোরআন থেকে তেলাওয়াত করেন আখতার হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন ছৈলা হাফিজিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ইমন খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি লাকী মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১২নং ছৈলা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াছ আহমদ, গিয়াস উদ্দিন, আমির উদ্দিন, মোকাদ্দেস আলী, ফিরোজ আলী, যুক্তরাজ্য প্রবাসী দরজুজ্জামান দরজ, লুৎফুর রহমান ফারুক, মাওলানা নুরুজ্জামান, সাদিকুর রহমান মকসুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন কাজী শহিদুল আশরাফ, মোশাহিদ আলী, হাফিজ জামিল, এলাকার মুরুব্বীগণ, যুবসমাজ, অত্র মাদ্রাসার ছাত্র-শিক্ষক প্রমুখ।
শীতবস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সভাপতির সমাপনী বক্তব্যের শেষে দেশ, জাতি, বিশ্ববাসীর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নিউহাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি লাকী মিয়া বলেন, উক্ত শীতবস্ত্র বিতরণের সাথে জড়িত সবাইকে এবং আব্দুল ওয়াদুদ লতিফীকে ধন্যবাদ জানান।