হাকিকুল ইসলাম খোকন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৫ ডিসেম্বর ২০২১, শনিবার যথাযোগ্য মর্যাদায় বেথেল ব্যাপ্টিষ্ট চার্চ নিউইয়ার্কে বড়দিন উদযাপন করা হয়। চার্চের সম্মানিত পাষ্টার, রেভা: লিটন অধিকারী পবিত্র বাইবেল থেকে প্রভুর বাণী প্রচার করেন। বড়দিন এর ঘটনার উপর বাইবেল থেকে পাঠ করেন, নীলিমা বেনেট ও শ্যামলী হালদার। বিশেষ সংগীত পরিবেশন করেন, মায়া মধু। শুভেচ্ছা জ্ঞাপন করেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন। আমেরিকা, বাংলাদেশ ও সমগ্র বিশ্বের শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন ডরোথী অধিকারী ও শিল্পী। যারা করোনায় আক্রান্ত, ঘরে ও হাসপাতাল এ আছেন, তাদের সুস্থ্যতার জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
বিভিন্ন সম্প্রদায়ের লোক, হিন্দু মুসলমান বৌদ্ধ এই উৎসবে আমন্ত্রিত ছিলেন। সবার আন্তরিক ভালবাসার মধ্যদিয়ে বড়দিনের অনুষ্ঠান অতি সুন্দরভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠান শেষে সবার জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন মিখায়েল মধু (সেক্রেটারী। এবারের বড়দিনের মূল সুর ছিল।
মানুষ মানুষের জন্য।
বড়দিন, আনন্দের দিন।
বড়দিন, মহানন্দের দিন।
বড়দিন, মহামিলনের দিন।
বড়দিন, মানুষকে ভালবাসার দিন
বড়দিন, অন্যকে ক্ষমা করবার দিন
বড়দিন, নিজেকে নত করবার দিন
বড়দিন, নিজেকে নম্র করবার দিন
বড়দিন, ঈশ্বর থেকে বিচ্ছিন্ন মানব জাতির পুনর মিলনের দিন।
বড়দিন, হৃদয় রুপ যাবপাত্রে যীশুকে
গ্রহণ করে নুতন জীবনে প্রবেশ করবার দিন।
ঘর সাজাতে বড়দিন, মন সাজাতেও বড়দিন।