জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ সৌদিআরব প্রতিনিধিঃ সৌদিআরবের রিয়াদে কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবসে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অর্থ সম্পাদক জসীমউদ্দীনের কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। সিনিয়র সহ সভাপতি আলমগীর এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আবুল বশির।
অনুষ্ঠানের বক্তব্য রাখেন রিয়াদ ফ্রেন্ডস অফ বাংলাদেশ আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী ওয়াইজ, রিয়াদ মহানগর যুবলীগের সভাপতি শওকত ওসমান চৌধুরী, সৌদি আরব ফেনী ফোরামের সভাপতি নুরুল আনোয়ার, কুমিল্লা জেলা প্রবাসী আওয়ামী লীগের সহ-সভাপতি বাবু নন্দলাল সরকার, সহ সভাপতি ওবায়দুল হক সুমন ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ শিপন ভূঁইয়া, সহ-সভাপতি মোহাম্মদ ইয়াসিন, সহ-সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্মসাধারণ সম্পাদক ফারুক খান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মোল্লা, দপ্তর সম্পাদক আহমেদ ভূঁইয়া সহ আরো অনেকে।
বক্তাগণ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা সব বিভেদ ভুলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য প্রবাসীদেরকে সর্বাত্মক কাজ করে যেতে হবে এবং দেশকে স্বনির্ভর করার জন্য শেখ হাসিনার সরকারকে পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হতে হবে এবং আওয়ামী লীগ সরকারের উন্নয়নের কর্মকাণ্ডগুলো জনসাধারণের কাছে তুলে ধরতে হবে। এছাড়াও বক্তাগণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দেশে রক্ষার্থে তাদের জীবন যৌবন দিয়ে কাজ করে গেছেন, তাই মুক্তিযোদ্ধাদের মৃত্যুর পরে উনাদের লাশের উপর জাতীয় পতাকা এবং যথার্থ সম্মানের সহিত উনাদের লাশ দাফন করা হয়। তেমনিভাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে যারা বিরাট ভূমিকা পালন করছেন তারাও মৃত্যুবরণ করলে মুক্তিযোদ্ধাদের মতো প্রবাসীদের কে জাতীয় মর্যাদায় সম্মানের সহিত দাফন করার দাবি জানানো হয়। অনুষ্ঠানের শেষ পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতিভোজের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।