প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ১৩ ডিসেম্বর ২০২১, সোমবার, রাজধানীর ইস্কাটনে ‘বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি’ আয়োজিত বাংলাদেশের স্বাধীনতার সূবর্ণজয়ন্তী এবং মৈত্রী সমিতির জাতীয় কাউন্সিল উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির সম্মানিত সভাপতি দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর শিরিণ আক্তার। উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক নির্বাচিত ভাইস চেয়ারম্যান, এনবিআর সাবেক কর কমিশনার ড. এস.এম জাহাঙ্গীর আলম, বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক, সমাজসেবক, লেখক, গবেষক ও ফিকামারি তত্ত্বের জনক ড. আব্দুল ওয়াদুদ, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও রাজনীতিবিদ জুবায়দা নাজনীন চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন, ঝালকাঠি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক প্রিন্সিপাল আবুল বাশার বাদশা, বাংলাদেশ আওয়ামীযুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর নেতা ইমতিয়াজ জামান পারভেজ সহ আরো অনেকে।
উল্লেখ্য, বাংলাদেশের গর্বিত বিজয়ের এক বিরাট অংশ জুড়ে রয়েছে পার্শ্ববর্তী দেশ ভারতের অবদান। স্বাধীনতার সূবর্ণজয়ন্তীতে সে অবদানের কথা আরও একবার স্মরণ করিয়ে দিলেন বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি।