রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ১০ ডিসেম্বর ২০২১, শুক্রবার স্থানীয় সময় বিকেল ৪টায় ফ্রান্সের রাজধানী প্যারিসে সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি, এম. নজরুল ইসলাম এবং সর্ব ইউরোপিয়ান আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান এর নেতৃত্বে এবং ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ ও সহ-সভাপতি মনজুরুল হাসান সেলিম সহ-সভাপতি শাজাহান রহমান এর সার্বিক সহযোগিতায় তথ্য ও প্রমাণ সহ দেশবিরোধী পিনাকী ভট্টাচার্য অপপ্রচারের মামলা করা হয়।

‘পিনাকী ভট্টাচার্য বাংলাদেশবিরোধী অপতৎপরতায় লিপ্ত। এই তথাকথিত লেখক ফ্রান্সে বসে বাংলাদেশ, বাংলাদেশ সরকার, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে বিভ্রান্তিকর মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তিনি বিভিন্ন অনলাইন পোর্টাল, ফেসবুক, ইউটিউব চ্যানেল, টুইটারসহ সামাজিক যোগাযোগমাধ্যমে এইসব অপপ্রচার অব্যাহত রেখেছেন।
একটি ঘৃণ্য চক্র অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে। পিনাকী ভট্টাচার্য এই চক্রের অন্যতম সদস্য। যুক্তরাজ্যের লন্ডনে পলাতক সাজাপ্রপ্ত আসামী বিএনপি নেতা তারেক রহমান এই চক্রের প্রধান। তাদের পেছনে আছে একাত্তরের পরাজিত শক্তি ও তাদের দোসররা। এই অপপ্রচারের জন্য তারা বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছেন।

আওয়ামীলীগের নেতাকর্মীরা ফ্রান্সের একটা রেস্টুরেন্টে এক আলোচনা সভা আয়োজন করেছে। আলোচনা সভায় বক্তারা বলেন, পিনাকী ভট্টাচার্য এর এই মিথ্যা অপপ্রচার ষড়যন্ত্রমূলক কার্যক্রম বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে। এ ধরণের অপপ্রচার আর চলতে দেওয়া যাবে না। আইনগতভাবেই এটা বন্ধ হওয়া দরকার। ফ্রান্সের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না। এবং ফ্রান্স প্রশাসন থেকে আশ্বাস দিয়েছেন তদন্তের মাধ্যমে সত্যতা যাচাই করে খুব শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করা হবে।