প্রবাস মেলা ডেস্ক: কিশোরগঞ্জ উইমেন চেম্বার অব কমার্সের সভাপতি, জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি ফাতেমা জোহরার বড় ভাই অবসরপ্রাপ্ত জেলা রেজিস্টর মঈন উদ্দিন আহম্মদ (৭২) ৭ ডিসেম্বর ২০২১, মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)। তিনি স্ত্রী,৩ বোনসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
৮ ডিসেম্বর ২০২১, বুধবার বেলা ৩টায় জানাযা শেষে মরহুমকে জেলার কটিয়াদী উপজেলার দশপাখি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মঈন উদ্দিন আহমেদ-এর মৃত্যুতে গভীর শোক বার্তা পাঠিয়েছেন এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছন প্রবাসীদের পক্ষ থেকে আমেরিকা -বাংলাদেশ এলায়েন্সের প্রেসিডেন্ট ও যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এমএ সালাম, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, কবি এবিএম সালেহ উদ্দিন, সাংবাদিক মো: নাাসির, সাংবাদিক হেলাল মাহমুদ, আওয়ামীলীগ নেতা মাহবুবর রহমান, ওসমান গনি, বিশ্বজিত সাহা, সুহাস বডুয়া, ভুতত্ত্ববিদ গিয়াস উদ্দিন আহমদ, ফিরোজ আহমেদ কল্লোল, শেখ হাসিনা মঞ্চের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, খসরুর আলম, শেখ হাসিনা মঞ্চের সাধারণ সম্পাদক কায়কোবাদ খানে, বীর মুক্তিযোদ্ধা ও প্রাবন্ধিক মকবুল তালুকদার, বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা উলফাত আলী মোল্লা, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা ছাদেকুল বদরুজ্জামান পান্না, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা শরীফ কামরুল আলম হীরা, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক মমতাজ শাহানাজ, জাহাঙ্গীর করির, শেখ হাসিনা মঞ্চেরর সিনিয়র সহ সভাপতি টি মোল্লা, সহ সভাপতি আবুল কাসেম ভূঁইয়া, সহ সভাপতি ইঞ্জি: মিজানুল হাসান, দেলোয়ার মোল্লা, খন্দকার জাহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম জাহিদ, জিয়াউল ফাত্তাহ রিয়াদ, শেখ মো: জুয়েল, রুহুল আমীন, আতাউর রহমান তালুকদার ও শারমিন তালুকদার প্রমুখ।