মো: জাহাঙ্গীর আলম হৃদয়, রিয়াদ, সৌদি আরব প্রতিনিধি: সৌদি আরব রিয়াদ সীজনে অংশ নিতে দাবাং চলচ্চিত্র প্রদর্শনী উপলক্ষে সালমান খানের প্রেস কনফারেন্স হোটেল নেক্সাসে ৯ ডিসেম্বর ২০২১, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
প্রতি বছরের মতো এবারও সৌদি সরকারের উদ্যোগে বিভিন্ন ইভেন্ট নিয়ে রিয়াদ সীজন অনুষ্ঠিত হতে যাচ্ছে তারই ধারাবাহিকতায় সালমান খান অভিনীত দাবাং চলচ্চিত্রটি ১০ ডিসেম্বর প্রদর্শনী করা হবে।

এই উপলক্ষে রিয়াদে অবস্থিত বিভিন্ন দেশের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীদের নিয়ে প্রেস কনফারেন্স এর আয়োজন করা হয়। প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন ভারতের চিত্রনায়িকা শিল্পী শেঠি প্রমুখ । রিয়াদ সীজনকে সফল করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন কর্তৃপক্ষ।