হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: মাগুরা জেলা সমিতি ইউএসএ ইন্ক এর আগামী (২০২২-২০২৩) বছরের কার্যকরি কমিটির নির্বাচনের জন্য গত ১১ ডিসেম্বর ২০২১ প্রাপ্ত মনোনায়ন পত্র নির্বাচন কমিশন কর্তৃক যাচাই বাছাই পূর্বক চূড়ান্ত করা হয়। প্রতি পদে একক প্রার্থী হওয়ায় ১২/০৫/২০২১ তারিখে জ্যাকসন হাইটস্থ নবান্ন রেষ্টুরেন্টে সকল সদস্য, সাংবাদিকবৃন্দের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার জনাব মো: মফিজুর রহমান নির্বাচিতদের নাম ঘোষণা করেন। তাকে সহযোগিতা করেন নির্বাচন কমিশনার ক্যাপ্টেন (অবঃ) আবু বকর।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয় জনাব লায়ন ইঞ্জিঃ মো: নাজমুল আহসান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন জনাব মো: সাজ্জাদ হোসাইন। উক্ত সভায় প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও বক্তব্য রাখেন নব নির্বাচিত সভাপতি লায়ন ইঞ্জিঃ মো: নাজমুল আহসান ও বিদায়ী সভাপতি সৈয়দ নাজমুল হাসান লোভন।
নির্বাচিত নতুন কমিটি নিম্নরূপ:
সভাপতি: ইঞ্জিঃ মো: নাজমুল আহসান, সাধারণ সম্পাদক: মো: সাজ্জাদ হোসাইন, সহ সভাপতি যথাক্রমে (১) মো: এনামুল বশির, (২) শেখ ইমন জীবন, (৩) মো: ফরিদুজ্জামান, (৪) মো: সাইফুদ্দিন আহম্মেদ। যুগ্ম সম্পাদক: মো: মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক: মো: মিরাজ হোসেন, কোষাধ্যক্ষ: মো: তৌহিদ হাসান, দপ্তর সম্পাদক: মো: হান্নান মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো: বাহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক: মো: হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক: কৃষ্ণচন্দ্র সরকার, মহিলা বিষয়ক সম্পাদিকা: নাজনীন নাহার, সমাজ কল্যাণ সম্পাদক: মো: সিরাজুল হাকিম (আরাদ), কার্যকরি সদস্যবৃন্দ যথাক্রমে: সৈয়দ নাজমুল হাসান (লোভান), মো: মাসুদুর রহমান, মো: গোলাম মোস্তফা, খন্দকার তৌহিদুল ইসলাম, মমতাজ শাহনাজ।