প্রবাস মেলা ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ নিয়ে ভারতের উচ্চ ঝুঁকির তালিকায় ছিল বাংলাদেশ। তবে ঢাকার অনুরোধের পরিপ্রেক্ষিতে দেশটির সেই রেড লিস্ট থেকে বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়েছে। ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
ড. মোমেন জানান, ঢাকায় ভারতীয় হাইকমিশন জানিয়েছে, আমাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারতের রেড লিস্ট থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে।
ওমিক্রনের সংক্রমণ নিয়ে বাংলাদেশসহ ১২টি দেশকে অন্তর্ভুক্ত করে উচ্চ ঝুঁকির একটি তালিকা তৈরি করে ভারত। ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, ২৯ নভেম্বর ২০২১, রবিবার থেকে ওইসব দেশ থেকে দিল্লির বিমানবন্দরে আসা লোকজনের করোনা পরীক্ষা শুরু হয়েছে।
তালিকায় থাকা দেশগুলো হলো- বাংলাদেশ, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। সেখান থেকে ৩০ নভেম্বর ২০২১, মঙ্গলবার বাংলাদেশের নাম সরিয়ে নেওয়া হয়।