হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: ২৮ নভেম্বর ২০২১, রবিবার জাসদ যুক্তরাষ্ট্র শাখা স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন ও জাসদের ৪৯ বছর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে। নানাবিধ অনুষ্ঠানমালার মধ্যে ২৮ নমেম্বর রবিবার, সন্ধ্যা ৫টায় জ্যাকসন হাইটস, নিউইয়র্ক এর জুইস সেন্টারে আলোচনা সভা ও পূণর্মিলনী অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী ও জাসদের সভাপতি এবং ১৪ দলের অন্যতম সংগঠক হাসানুল হক ইনু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাসদের সহ সভাপতি ও নারী জোট আহবায়ক আফরোজ হক রীনা এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবন্দসহ আরও অনেকে।
উক্ত অনুষ্ঠানে সকল প্রবাসীদের অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র জাসদের সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক নূরে আলম জিকু।