অঞ্জন কুমার দে, মাস্কাট, ওমান প্রতিনিধি: বাংলাদেশি প্রবাসীদের শীর্ষ সাংগঠন এনআরবি সিআইপি এসোসিয়েশনের কার্যকরী কমিটির ৫ জন সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ দূতাবাস ওমান কর্তৃক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়। সম্প্রতি মাস্কাট গ্র্যান্ড হায়াত হোটেলে ওমানের প্রবাসী ব্যবসায়ীদের নিজ দেশের প্রতি আন্তরিকতা ও ভালোবাসা এবং উৎসহিত করার জন্য বাংলাদেশ দূতাবাস ওমান এই মহান উদ্যোগ নেয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওমানে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মিজানুর রহমান, কাউন্সিলর (শ্রম) মোহাম্মদ হুমায়ুন কবির, এনআরবি সিআইপি এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মাহতাবুর রহমান, এনআরবি সিআইপি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন চৌধুরী।
সংবর্ধিত ব্যক্তি হলেন- এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- মোহাম্মদ ইয়াছিন চৌধুরী, সহ সভাপতি মোহাম্মদ শাহজাহান মিয়া, কোষাধ্যক্ষ- মোহাম্মদ ইঞ্জিনিয়ার আশরাফুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক -হাফেজ মোহাম্মদ ইদ্রিস এবং দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ।

বক্তব্য শেষে ওমানে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত মিজানুর রহমান সংবধিত এই ৫জন এনআরবি সিআইপি’র হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ওমানে নিযুক্ত জাপানে রাষ্ট্রদূত তোসিনোরি কোবায়াশি, কোরিয়ার রাষ্ট্রদূত কিম শ্যাং কিউ, শ্রীলংকার রাষ্ট্রদূত ওমর লাব্বে আমির আজওয়াদ, সিঙ্গাপুরের কনস্যুল জেনারেল, বিভিন্ন দেশ থেকে আগত এনআরবি সিআইপি এসোসিয়েশনের নেতৃবৃন্দ, ওমানের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠান সমূহের কর্মকর্তাগণ সহ কমিউনিটির গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- বাংলাদেশি প্রবাসীদের দেশে বিনিয়োগ, সরকারের নানা মুখী প্রনোদনা সহ বিভিন্ন কর্মসংস্থানের জন্য উপযোগী পরিবেশ বিরাজ করছে। তাই সঠিক সময়ে প্রদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানান। এনআরবি সিআইপি এসোসিয়েশনের সভাপতি দূতাবাসের সকলের প্রতি খুবই সুন্দর ও সুশৃংখল আয়োজনের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভা শেষে দেশিয় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন ওমান প্রবাসী শিল্পীবৃন্দ।