জাহাঙ্গীর আলম শিকাদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: সম্প্রতি যুক্তরাজ্যের সাউথ এন্ডে বসবাসরত একঝাঁক প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত সানি সাউথ এন্ড এর অক্লান্ত প্রচেষ্টায় অত্যন্ত জাঁকজমক পরিবেশে মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে স্থানীয় একটি হলে। পবিত্র কোরান তেলাওয়াত, গীতা পাঠ, জাতীয় সংঙ্গীত ও হাসানুজ্জামানের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

খালেদ চয়নের পরিচিতি পর্ব ও কেক কাটার সময় এক আনন্দ মিলন মেলার সৃষ্টি হয়। তামান্না দেওয়ানের পরিচালনায় শিশু কিশোরদের নাচ, গান ছিল চোখে পড়ার মত। তারই ধারাবাহিকতায় শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কাজী লতিফুর রহমানের গ্রন্থনায় ও উপস্থাপনায় প্রবাসীদের নিয়ে কুইজ ফর ফান পর্বটি।
অনুষ্ঠানের শেষ পর্বটি ইউরোপ ও লন্ডনের জনপ্রিয় কন্ঠ শিল্পী ও ১৯টি ভাষায় সংঙ্গীত পরিবেশনে পারদর্শী কাজী কল্পনার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পর্ব। এতে সংঙ্গীত পরিবেশন করেন কাজী কল্পনা, মিলন বিশ্বাস, শায়লা, মঈন চৌধুরী, শাওন, জুলফিকার ও কানিজ।
গিটারের সুরের ঝংকারে ছিলেন ওমর শরীফ। সার্বিক উপস্থাপনায় ছিলেন জুলফিককার আলী ও শায়লা তাইফা।

এছাড়াও অনুষ্ঠানের সর্বাঙ্গীন তত্ত্বাবধানে ছিলেন জসিম উদ্দিন, তানভীর মাহমুদ, কে রহমান, আঞ্জম সারহান এবং জহির চৌধুরী। সর্বশেষে তারিফ শাওনের সমাপনী বক্তব্য এবং বিশেষ র্যাফেল ড্র এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।