প্রবাস মেলা ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি গণঅনশন শেষে নয়াপল্টনে ২০ নভেম্বর ২০২১ জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা নিশ্চিতকরণ ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক পরিষদ এর সাধারণ সম্পাদক ও মালয়েশিয়ায় পিএইচডি গবেষণারত অধ্যাপক মো: শাহ্ আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
অধ্যাপক মো: শাহ্ আলম বলেন, এই মুহূর্তে খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেয়া জরুরী। তিনি সরকারের নিকট জোর দাবী জানান যাতে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শহীদুল্লাহ প্রিন্স, জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ জিসপ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: মনজুর রহমান ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক এস এম সজিব হোসেন, প্রচার সম্পাদক মো: হোসেন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক গাজী সালাউদ্দিন, বিশেষ সম্পাদক মো: কামরুজ্জামান জামান, ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক ফিরোজ কবির, আব্দুল জলিল, এডভোকেট মো: ইব্রাহিম খলিল, আলাউদ্দিন সহ আরও অনেকে। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ জিসপ এর সহ-সভাপতি জনাব শামীম আহমদ।
নেতৃবৃন্দ বলেন, এক দফা আন্দোলন সংগ্রামের মাধ্যমে খালেদা জিয়াকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করতে হবে। জনগণ কোন অজুহাত মেনে নিবে না বলেও হুঁশিয়ারি প্রদান করেন।
পরে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ উনার পরিপূর্ণ সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।