প্রবাস মেলা ডেস্ক: বাংলাদেশ কৃষকলীগ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি, জননেতা কৃষিবিদ বদিউজ্জামান বাদশাহ ২১ নভেম্বর ২০২১, রবিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২২ নভেম্বর ২০২১, সোমবার সকাল সাড়ে ৯টায় ঢাকাস্থ খামার বাড়ীতে কৃষিবিদ বদিউজ্জামান বাদশাহ’র প্রথম জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী কৃষিবিদ ড.আব্দুর রাজ্জাক এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাসিম, পরিকল্পনা প্রতিমন্ত্রী কৃষিবিদ ড. সামসুল আলম,বাংলাদেশ কৃষকলীগের সাবেক সহ সভাপতি এম এ করিম, আওয়ামীলীগ ও কৃষিবিদ নেতৃবৃন্দ জানাযা নামাজে অংশ নেন।