রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: বিশ্ব শান্তির অগ্রদূত গণতন্ত্রের মানসকন্যা উন্নয়নের রূপকার দেশরত্ন শেখ হাসিনার ফ্রান্সে আগমণ উপলক্ষে নাগরিক সংবর্ধনা দেয়া হয় ফ্রান্স আমি লীগের পক্ষ থেকে। ১৩ নভেম্বর ২০২১, শনিবার সকাল ১০টায় ফ্রান্সের রাজধানী প্যারিসের ম্যাক্স ধর্মিতে স্থানীয় একটি হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। ফ্রান্স আওয়ামীলীগের সভাপতি এম এ কাশেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখি, অল ইউরোপিয়ান আওয়ামীলীগের সভাপতি নজরুল ইসলাম সাধারণ সম্পাদক মজিবুর রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামীলীগ যুবলীগ মহানগর আওয়ামীলীগ ছাত্রলীগ সহ ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা। ১০:৩০ এ জননেত্রী শেখ হাসিনা অনলাইনে যুক্ত হন। জননেত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির দেশের নিরীহ মানুষের জন্য যে ত্যাগ স্বীকার করে গিয়েছেন তার বিনিময় বিশ্বাসঘাতক দালাল চক্রের হাতে প্রাণ দিতে হয়েছে। এখনো সেই ঘাতক চক্র থেমে নেই আমাকে মারার জন্য ১৯ বার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। এবং তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে দেশদ্রোহী যে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে সেই সময় প্রবাসী বাংলাদেশিরা লন্ডন সহ বিভিন্ন দেশ থেকে প্রতিবাদ করেছেন।
প্রধানমন্ত্রী বলেন, ১০ ট্রাক অস্ত্র উদ্ধার এবং ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি তারেক রহমান বিদেশে অবস্থান করে দেশ ও সরকারবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে পেরেছি।
এছাড়াও তিনি বলেন, বাংলাদেশকে আমরা এমন একটি পর্যায়ে নিয়ে এসেছি এখন বাংলাদেশকে পুরো বিশ্ব চিনে এবং সম্মান করে। এবং বিশ্বের কাছে এখন বাংলাদেশে একটি সম্মানজনক অবস্থানে রয়েছে। এখন থেকে কেউ আমাদের অবহেলা করতে পারবে না। বিশ্ব অবশ্যই আমাদের সম্মান করবে কারণ, আমরা আমাদের দেশকে এমন অবস্থানে নিয়ে এসেছি।

বাংলাদেশ এখন সরকারি এবং বেসরকারি খাতে যে উন্নয়নের অবদান রাখছে তা সত্যিই প্রশংসার দাবীদার রাখে সরকার। সেইসাথে প্রবাসীদের ধন্যবাদ জানান প্রবাসীদের কষ্টার্জিত অর্থে বাংলাদেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে যেই বড় অবদান রাখছে তার জন্য