জাহাঙ্গীর হোসেন, তুলুজ, ফ্রান্স:
ডাক্তার করে সেবা চুরি
চিকিৎসায় দেয় ফাঁকি,
শিক্ষক করে পাঠ চুরি
রেখে দেয় পড়া বাকী।
বিচারক করে বিচার চুরি
অপরাধীর পক্ষে রায়,
অফিস পাড়ায় টাই পরা চোর
দু’হাতে ঘুস খায়।
নেতার স্বপ্ন ভোট চুরি
ক্ষমতা পাবার লাগি,
আমলা নেতার অন্ধকারে
চলছে ভাগাভাগি।
শহর বন্দর গ্রামে গঞ্জে
চলছে চুরির খেলা,
দেশ জুড়ে বসেছে যেন
আধুনিক চোরের মেলা।