প্রবাস মেলা ডেস্ক: বিদেশ থেকে অনুমতি ছাড়া ৮ টি মোবাইল আনতে পারবেন। নতুন কিংবা পুরাতন, কিংবা আপনার নিজের ব্যবহার করা ৮টির মধ্যে ২টি ফোনের জন্য আপনাকে কোন শুল্ক দিতে হবে না। ৮টির বেশি ফোন আনলে কাস্টমস তা আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন।
বাকি ৩-৮টি মোবাইলের জন্য শুল্ক-কর পরিশোধ করতে হবে। যা মোবাইলের ক্রয় মুল্যের ৫৯ শতাংশ। যদি আপনি বিমানবন্দরে ঘোষণা না দেন, তখন শুল্ক আদায়ের পাশাপাশি জরিমানাও করা হবে।
বিমানবন্দরে আপনি শুল্ক পরিশোধ করতে পারবেন। শুল্ক পরিশোধ না করলে কাস্টমস মোবাইল আটক করবে। আটক রশিদ (Detention Memo) বুঝে নিবেন। আটককৃত মোবাইল ফোন শুল্ক কর এবং অর্থদণ্ড পরিশোধ সাপেক্ষে ফেরত পেতে পারেন। ডিএম করা মোবাইল ফেরতের জন্য কাস্টম হাউজে বিচার শাখায় আবেদন করতে হয়। বিচার আদেশে উল্লেখিত শুল্ক ও জরিমানা সরকারী কোষাগারে জমা দেওয়ার পর এয়ারপোর্টে গুদাম কর্মকর্তার নিকট প্রয়োজনীয় দলিলাদি দাখিল করলে ডিএম এ উল্লেখিত ব্যক্তির অনুকূল জব্দকৃত মোবাইল ফেরত দেওয়া হয়।