মহিউল করিম আশিক, দুবাই, ইউএই প্রতিনিধি: বাংলাদেশ সমিতি ফুজাইরার আয়োজনে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তপন কুমার। সাধারণ সম্পাদক মাসুদ পারভেজের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর, কনসাল জেনারেল জামাল হোসেন, বাংলাদেশে নিযুক্ত আমিরাতের উপ মিশন প্রধান আব্দুল্লাহ আল হামুদি, আবুধাবী বাংলাদেশ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন, বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান নাছির।
আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সহ সভাপতি সাইফুর রহমান। কোরআন তেলাওয়াত করেন সমিতির কার্যকরী মোহাম্মদ ফারুক।
অনুষ্ঠানে মন্ত্রী সকল প্রবাসিদেরকে প্রবাসিকল্যাণ কার্ড কনসুলেট থেকে সংগ্রহ করতে বলেন। মন্ত্রী বলেন দেড়কোটি প্রবাসি হলেও মাত্র ৮০ হাজার মানুষের কার্ড আছে। ৮০ হাজার মানুষের টাকা দিয়ে দেড়কোটি মানুষকে সহায়তা করা যায় না। তাই প্রসাবীকল্যাণ কার্ড বানানোর গুরুত্ব দেন।