আবু মুসা চৌধুরী:
দোয়েল-শ্যামায় ডানা ঝাপটায়
ফিঙ্গে-শালিক
কাঁদে,
সবুজ টিয়ে কষ্ট নিয়ে-
বক্ষে পাথর
বাঁধে।
এ গাছ-গাছালির সবুজ প্রাচীর
ধ্বংস করে
দেবে,
পশু-পাখির শান্তির নীড়
ওরা কেড়ে
নেবে!
নওল প্রাণে শিরীষ শোভা
প্রেমের প্রাণে মনোভোলা;
তরুণীটির মগ্ন আঁখির
ছায়ায় যুবার
স্বপ্ন জমা,
কাড়বে যারা পিশাচ তারা
ওদেরে নয়
একটু ক্ষমা।
মানুষরূপী দানব ওরা
এবং অপ-মানব ওরা;
এসো, তাদের কবর খুঁড়ি-
হাত রেখে হাত প্রেমের প্রপাত
বুকে গেঁথে চলো, ঘুরি…