জাহাঙ্গীর আলম শিকদার, লন্ডন, যুক্তরাজ্য প্রতিনিধি: প্রবাসে পূর্ব লন্ডন হোমস এর বাৎসরিক প্রতিনিধি সম্মেলন ২০২১ আল ইলফোর্ড এর আল কাস্ট রেস্টেুরেন্টে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিগত বছরগুলোর অর্থনৈতিক লেনদেন এবং ব্যাংকের হিসাব উপস্থাপন করা হয় এবং সেইসাথে বিগত বছরগুলোর পরিচালনা পরিষদের কার্যক্রম তুলে ধরা হয়। অনুষ্ঠানে উপস্থিত সকল সদস্যদের কণ্ঠভোটে সকল কার্যক্রমের সমর্থন জানান। কার্যক্রম সফল এবং সুন্দর হয়েছে বলে সবাই মন্তব্য করেন। উক্তর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো: জহিরুল ইসলাম (আমিন ) চেয়ারম্যান, অনুষ্ঠান পরিচালনা করেন মেনেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার ফরহাদ হোসেন (বাবু), অর্থের হিসাব-নিকাশ উপস্থাপন করেন জনাব অরুণ খান (আওলাদ), শুভেচ্ছা বক্তব্য রাখেন আনিসুর রহমান সাধারণ সম্পাদক, হুমায়ুন খান (হিমু)পরিচালক, আব্দুল সাত্তার (ইউনুস)পরিচালক, সাইফুল আজম (ইমু) পরিচালক, ফকির আল মামুন পরিচালক, আহসান উল্লাহ (পিটু), হাফিজ শামীম আহমেদ, মোহাম্মদ আরসাদ, জালাল আহমেদ, বোরহান উদ্দিন লিটন পরিচালকবৃন্দ।

অনুষ্ঠানের সকল সদস্যদের প্রশ্ন এবং পরামর্শ গ্রহণ করা হয়। চেয়ারম্যান সকল প্রশ্নের সুন্দর সমাধানযুক্ত উত্তর দেন। চেয়ারম্যান ১৩ সদস্যের পরিচালনা পরিষদের পরবর্তী দুই বছরের জন্য অনুমতি চান। সকল সদস্য হাত উঠিয়ে পরবর্তী দুই বছরের জন্য পরিচালনা পরিষদকে সমর্থন দেন। পরবর্তীতে সবার পরিবার-পরিজনের জন্য দোয়া করা হয় এবং শেষে সবার জন্য সন্ধ্যার খাবার পরিবেশন করা হয়।