ডেস্ক রিপোর্ট: আনোয়ারা উপজেলার দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক প্রদীপ চক্রবর্তী। শনিবার সকালে ( ২৩ অক্টোবর) চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যান দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষ, বঙ্গবন্ধু কর্ণার সহ বিদ্যালয়ের সার্বিক পরিবেশ পরিদর্শন করেন। পরে প্রধান শিক্ষকের কার্যালয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করে তাঁর সন্তুষ্টির কথা জানান। তিনি বিদ্যালয়টির আরো অগ্রগতি কামনা করে বলেন, ‘এই বিদ্যালয়ের যে কোনো প্রয়োজনে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে’।

দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময়কালে চট্টগ্রাম শিক্ষাবোর্ড চেয়ারম্যানের সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ ও বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। এসময় আরো উপস্থিত ছিলেন দক্ষিণ বন্দর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী চৌধুরী, প্রধান শিক্ষক এস এম এ সেলিম, জৈষ্ঠ্য শিক্ষক প্রকৃতি রঞ্জন দত্ত, শিক্ষানুরাগী মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ হাছান, মোহাম্মদ ছবুর, আবদুল মালেক, এম এ মান্নান প্রমূখ।