ক ম জামাল উদ্দীন জেদ্দা, সৌদিআরব প্রতিনিধি: বঙ্গবন্ধু পরিষদ আছির প্রদেশ কেন্দ্রীয় কমিটি, সৌদি আরব এর ব্যবস্থাপনায় পবিত্র জশনে ঈদ এ মিলাদু্ন্নবী (দ.) উপলক্ষে ২১ অক্টোবর ২০২১ রাত ১১টায় সংগঠনের কার্যালয়ে এক আজিমুশসান মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সভাপতি এস, এম জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম, এ, রহিম ফারুক মাহমুদী। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা আবু বকর কামাল। বিশেষ আতিথি ছিলেন ফারুক রহমান, শেলু চৌধুরী, আনোয়ার মোস্তাক, আব্দুল করিম রফিকুল ইসলাম নাছির, ওমর ফারুক, মো: লোকমান হাকিম, মো: কায়ছার, মো: নিজামউদ্দীন, মো: এমদাদুল ইসলাম, শাহ মো: বদরুদ্দোজা, মো: মিজানুর রহমান, মো: বাবলু।
প্রধান ওয়ায়েজ ছিলেন ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা মো: ইউসুফ। বিশেষ ওয়ায়েজ ছিলেন খোদ্দামুল মুসলিমীন সৌদি আরব চ্যাপ্টারের সাধারণ সম্পাদক মৌলানা জাহাঙ্গীর বিন এস, এম।
আপ্যায়ন সম্পাদক মো: ওয়াহেদ আলীর সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মহতী অনুষ্ঠানের শুভ সূচনা হয়। নাতে রাসুল (দ.) পরিবেশন করেন শাহীন মোবারক। মিলাদ শরীফ ও কেয়াম পরিচালনা করেন মৌলানা মো: পারভেজ।
উপস্থিত ছিলেন আমির হোসেন, হারাধন শীল, রহমতউল্লাহ, রাশেদুল ইসলাম বিডিআর, সংগঠন নেতাকর্মীবৃন্দ ও নবী প্রেমীক তৌহিদী জনতা।
সভায় ঈদ মিলাদুন্নবী (দ.) এই বছর থেকে রাষ্ট্রীয়ভাবে উদযাপন ও রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করায় দেশরত্ন, জননেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও তাঁর দীর্ঘায়ু কামনা করে সুন্নীয়তকে লালন করা এই নবী প্রেমিক সরকারের সার্বিক পরিস্থিতি ও মঙ্গল কামনায় দোয়া করা হয়। আল্লাহর হাবীবের (সাঃ) বেলাদতের সদকায় তাঁর নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি ও উন্নতি কামনা করে সমবেত ভাবে প্রার্থনা করা হয়। সভাপতির সমাপনি বক্তব্য ও উপস্থিত সকল নবী প্রেমিকদের মধ্যে তবারক বিতরণের মাধ্যমে আজিমুসান জশনে ঈদ এ মিলাদ মাহফিল ও আলোচনার সভার সফল সম্পাপ্তি হয়।