রাসেল আহমেদ, প্যারিস, ফ্রান্স থেকে: ফ্রান্স আওয়ামীলীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র শেখ রাসেল জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ফ্রান্স আওামীলীগের সভাপতি এমএ কাশেম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন কয়েস এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ফ্রান্স আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম। পরে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ফ্রান্স আওামীলীগের সহ-সভাপতি এস এ শহীদ বার তাহের, মোহাম্মদ শাহেদ আলী, সৈয়দ ফয়সাল ইকবাল, শাহজাহান রহমান সহ ফ্রান্স আওয়ামীলীগ যুবলীগ মহানগর আওয়ামীলীগ ছাত্রলীগ সহ আরো অনেকেই। নেতারা বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুসহ শিশু রাসেলকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে তা ইতিহাসের পাতায় জঘন্যতম অধ্যায়ে বলে দাবি করেন। পরে শিশু রাসেল আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং জন্মদিনের কেক কেটে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।