শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: কুয়েতের মাহবুলায় বরিশাল ব্রাদার্স ক্লাব ও ইয়ুথ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে জার্সি বিতরণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সভাপতি, সাবেক সভাপতি, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন, কুয়েত ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফরিদ উদ্দিন।
কোরবান আলীর কোরান তেলওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। মো: শহীদুল ইসলাম ও কোরবান আলীর যৌথ পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ডায়মন্ড গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান, বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হোসেন আহমেদ আজিজ, বরিশাল ব্রাদার্স ক্লাবের সভাপতি নজরুল ইসলাম শাহীন, আমিনুল ইসলাম, হাবিবুর রহমান হাবিব ও কাদের মোল্লাসহ আরো অনেকে। বক্তারা খেলাধুলা নিয়ে খেলোয়াড়দেরকে দিক নির্দেশনামুলক উপদেশ প্রদান করেন। অনুষ্ঠানে বরিশাল ব্রাদার্স স্পোর্টিং ক্লাব ও ইয়ুথ স্পোর্টিং ক্লাবের সকল খেলোয়াড়বৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অবশেষে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে জার্সি বিতরণ করা হয়।