প্রবাস মেলা ডেস্ক: সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় জিজান শহরের কিং আবদুল্লাহ বিমানবন্দরে দুটি বিস্ফোরকবাহী ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশিসহ ১০ জন আহত হয়েছেন। ৮ অক্টোবর ২০২১, শুক্রবার রাতে এবং ৯ অক্টোবার ২০২১১, শনিবার ভোরে দুটি ড্রোন হামলার ঘটনা ঘটে। সৌদি নেতৃত্বাধীন জোটের সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানায়।
কোনো পক্ষ বা গোষ্ঠী এখনও বিমানবন্দরে হামলার দায় স্বীকার করেনি। তবে, ইরানের মদদপুষ্ট হুতি গোষ্ঠী প্রায়ই সৌদি আরবের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়ে থাকে।
সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, আহত বাংলাদেশিরা কিং আবদুল্লাহ বিমানবন্দরের কর্মী। বাকিদের মধ্যে ছয়জন সৌদি আরবের এবং একজন সুদানের নাগরিক।
সৌদি সেনাবাহিনীর এক কর্মকর্তা এসপিএকে জানিয়েছেন, হামলায় বিস্ফোরক পদার্থ পরিপূর্ণ লাদেন ড্রোন ব্যবহার করেছে দুবৃত্তরা।
সৌদি আরবের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, ড্রোন হামলার ফলে বিমানবন্দরটির ফ্লাইট চলাচল কার্যক্রম ব্যাহত হয়নি।
জিজান শহরের কিং আবদুল্লাহ বিমানবন্দর ইয়েমেন সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। ইয়েমেনে ইরানের মদদপুষ্ট হুথি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে সহায়তা করতে ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মানসুর হাদিসহ অন্যান্য গোষ্ঠীকে ২০১৫ সাল থেকে সহায়তা করে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট।