মুহাম্মদ শরীফ:
তুমি হাসলে
প্রাণ ফিরে পাই
তুমি কষ্ট পেলে
নির্জীব হয়ে যাই।
আমার পৃথিবীটা
তোমার মতই
হাস্যউজ্জ্বল
তুমি অন্যান্য
ও কোমল।
আমার এই পৃথিবী
হারাবে যে গতি
যদি কোনদিন হয়
তোমার কোন ক্ষতি!
আমার স্বপ্নগুলো
শুধুই তুমিময়
হৃদপটে তুমি
ছিলে,আছো
থাকবে চীর অমর
ও অক্ষয়।
তুমি পাশে থাকলে
আমি যেকোন
কাজ করতে
পারি জয়।
তোমার আমার
এই ভালোবাসা
পুরো পৃথিবীর
বুকে চীর অম্লান
ও চীর বিস্ময়।