হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী, সাবেক ডাকসু জি,এস, জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর অকাল মৃত্যুতে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।
এক শোক বার্তায় প্রয়াত নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করিতেছেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আব্দুর রহমান ও সাধারন সম্পাদক আবু তালেব চেীধুরী চান্দু সহ সকল নেতৃবৃন্দ। পাশা পাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। জনাব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ছিলেন গণমানুষের নেতা। তিনি ছাত্র জীবন থেকে মৃত্যুর আগ পর্যন্ত গনমানুষের কল্যানে কাজ করেছেন। মানুষের অধিকার রক্ষায় আন্দোলনে জিয়াউদ্দিন আহমেদ বাবলু সবসময় ছিলেন আপোষহীন। তিনি অন্যায় ও অবিচারের বিরুদ্বে সোচ্চার ছিলেন আজীবন। জিয়াউদ্দিন আহমেদ বাবলু গণমানুষের কন্ঠস্বর। তার মৃত্যুতে দেশের রাজনীতিতে যে শূণ্যতা সৃষ্টি হয়েছে তা সহসা পূরণ হবার নয়। প্রবাসী সকল বাংলাদেশী ভাই-বোনদের কাছে প্রয়াত নেতার জন্য দোয়া কামনা করছি। আল্লাহ্ যেন উনাকে জান্নাতুল ফেরদেীস দান করেন। আরো শোক প্রকাশ করেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য লিয়াকত আলী, সাবেক সংসদ সদস্য শহীদুর রহমান, সাবেক সংসদ সদস্য হাসনা বেগম, জাপার উপদেষ্টা সৈয়দ শওকত আলী, উপদেষ্টা গিয়াস মজুমদার, উপদেষ্টা আব্দুর নুর ভূঞা, উপদেষ্টা মাহবুবুর রহমান চেীধুরী, জাপার সিনিয়র সহ-সভাপতি জসিম চেীধুরী, সহ-সভাপতি এডভোকেট হারিসউদ্দিন আহমেদ, সহ-সভাপতি ডাঃ সেলিম উদ্দিন, জাপার যুগ্ম সাধারন সম্পাদক আসেফ বারী টুটুল, মো: আব্দুল করিম, লুৎফর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মীর জাকির, প্রচার সম্পাদক শাহজাহান সাজু, মহিলা সম্পাদক জেসমিন আকতার চৌধুরী, যুব সম্পাদক শফি আলম, নিউইর্য়ক ষ্টেট সাধারন সম্পাদক ফিরোজ হাসান মিলন, নিউইর্য়ক স্টেট সভাপতি শুভংকর গাঙ্গুলী।