শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, কুয়েত থেকে: দীর্ঘদিন পর পুরনো সহপাঠী ও শিক্ষকদের সাহচর্য পেয়ে শিক্ষার্থীরা মহাখুশি। অভিভাবকরাও স্বাস্থ্যবিধি মেনে সন্তানদের স্কুলে পাঠাতে পেরে সন্তুষ্ট।
করোনায় দীর্ঘদিন বন্ধ থাকার পর পরিস্থিতির উন্নতি হওয়ায় ৩ অক্টোবার ২০২১, রবিবার থেকে কুয়েতের সব স্কুল খুল-কলেজের দুয়ার খুলল। শিক্ষার্থীরা ক্লাস করতে পেরে আবেগে আপ্লুত। স্কুল খুলে দেওয়ার জন্য তাদের প্রশংসায় ভাসছে সরকার।
করোনা মহামারি প্রতিরোধে গত বছর মার্চ মাস থেকে কুয়েত সরকার শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে স্কুলগুলো বন্ধ করে দেয়। বর্তমানে কুয়েতে গণটিকাদান বাস্তবায়িত হওয়ায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। তাই খুলে দেয়া হলো শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তবে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই পাঠদান চলবে।

করোনার কারণে এত দিন অনলাইনে ক্লাস করত শিক্ষার্থীরা। দীর্ঘদিন পর স্কুল খুলে দেওয়ায় শিক্ষার্থীদের পাশাপাশি খুশি অভিভাবকরাও।
কুয়েতে প্রবাসী ছাত্রছাত্রীদের জন্য আরবি, হিন্দি ও উর্দুসহ বিভিন্ন ভাষাভাষীর স্কুল রয়েছে। বাংলাদেশি কোনো স্কুল না থাকায় বাংলাদেশি শিক্ষার্থীরা হিন্দি ও উর্দু ভাষার স্কুলে পড়াশোনা করছেন। এখানে প্রায় দেড় হাজার বাংলাদেশি পরিবারের বসবাস। এদের মধ্যে প্রায় ৩ হাজার বাংলাদেশি শিক্ষার্থী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করছেন।
সমগ্র কুয়েতে কয়েকশ’ বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষীর স্কুল-কলেজ রয়েছে।